1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
শিরোনাম

পাকুন্দিয়া বৌভাতে ১ কেজি কাঁচা মরিচ উপহার

  • প্রকাশ কাল রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৬৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি :-বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের দামে আগুন অবস্থা। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অভিনব পন্থায় এ অবস্থার প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউ :একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন এক অতিথি।আজ রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার হোসেন্দীতে এ ঘটনা ঘটে। এর আগে, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তার বন্ধু।

উপহার দেওয়ার বিষয়ে এস এম রায়হান বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচামরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।
বরের চাচা খলিলুর রহমান বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুর কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST