1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

বরখাস্তকৃত বিজিবি সদস্য মাদক কারবারী মাদকসহ আটক

  • প্রকাশ কাল শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ একজন বরখাস্তকৃত বিজিবি সদস্য মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

১৫ জুন,দুপুর আড়াইটায় কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কলাতলী ওয়াল্ড বিচ রিসোর্টের পাশে গ্রীন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে উক্ত সংবাদে সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক অভিযানে মোঃ আশরাফুল বারী বাঁধন নামে একজন মাদক কারবারীকে আটক করে।

একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানে মাদক কারবারী ধৃত হয়। সাক্ষীদের সম্মুখে আটককৃতের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আশরাফুল বারী বাঁধন (২৭) পিতা- মৃত বাবুল আকতার প্রকাশ আকতার আলী, সাং- সিংদই বুড়ির ডাঙ্গা, ডাকঘরঃ কানিয়াল খাতা, ইউনিয়ন- ০৯নং ইটাখোলা, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারী।

ধৃত ব্যক্তিরা জানায়, সে একজন চাকুরীচ্যুত বিজিবি সদস্য, সে দীর্ঘদিন যাবৎ বিজিবির সদস্য পরিচয় দিয়ে অজ্ঞতানামা আসামীদের পরস্পর যোগসাজসে নকল সিসি তৈরী করিয়া বিজিবির সদস্য পরিচয় দিয়ে অবৈধ ভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মায়ানমার হতে সংগ্রহ করে টেকনাফ কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

ধৃতব্যক্তি ও পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,র‍্যাব-১৫ এর পক্ষে অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST