1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটের অভিযোগ, ২ দিন ধরে ঝুলছে তালা বাজিতপুর সমিতি-ঢাকা’র কমিটি গঠন সভাপতি- দিলীপ, সম্পাদক- ড. ফজলে এলাহী ভূঁইয়া অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ হোসেনপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা
শিরোনাম

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৭৮

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩২৮ বার পড়েছে

ওয়াসিম কামাল

লিবিয়া প্রবাসী

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেখান থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক লোক।
গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়।
এর আগে দেশটির কোস্টগার্ড জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা জটিল হয়ে পড়ে।
এদিকে জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি বেসরকারি জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নেয়।
ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
অসমর্থিত সূত্রে নৌকাটিতে মোট ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে
প্রসঙ্গত, লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর।
জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এ পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহুগুণ বেড়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST