1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

কিশোরগঞ্জে হামলা-মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২১৯ বার পড়েছে

ফাইজুল হক গোলাপ

কিশোরগঞ্জের আলোর মেলায় বাসা-বাড়িতে সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা এবং সংবাদ প্রকাশ করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনোয়ারা আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন,
আমরা তিন বোন ও দুই ভাই। তার মধ্যে সাজেদুল আমার ছোটভাই।

সাজেদুল আমার পিতার কাছথেকে হেবা দলিল (দলিল নং ৪০২১) মূলে মালিক হইয়া প্রবাসে গিয়ে দূতাবাসের মাধ্যমে আমাকে পাওয়ার অফ এটর্নি (এটর্নি দলিল নং ৫১০৫, স্বারক নং ৭৯৪ তাং ১৪/৬/২০১৭ অতিরিক্ত জেলা প্রশাসক কিশোরগঞ্জ) দেয়। ভূমির পরিমাণ ৫.০৫ শতাংশ। মৌজার জেলএল নং ১৭০, খতিয়ান এসএ ৩৫৮৭, দাগ নং ২১৪২৮, জমির পরিমান ৮ শতক ৫.০৫ শতক বিক্রি করা হয়।

এটর্নি মূলে ভোগদখলে থাকা অবস্থায় আমার আরেক ছোটভাই মাসুদুল হক শিকদার জায়গাটি দখলে নিতে হামলা,মিথ্যা মামলা,নানা রকম অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করতে থাকে।
অপরদিকে জায়গা সম্পত্তির মূল্য বেড়ে যাওয়ায় এখন সাজেদুলও ভাই মাসুদুলের
পক্ষে চলে যায় এবং আমার বিরুদ্ধে মামলাও করে। ফলে আমি তাদের বহুমুখী অত্যাচারে পাওয়ার অফ এটর্নি বলে জায়গাজমি বিক্রি করে দেই রায়হেনা খাতুনের কাছে।

আমার ভাইদের একের পর এক হয়রানি মূলক মিথ্যা মামলা ও অভিযোগে আমি জেলে গিয়েছি,আমার সরকারি চাকুরি থেকে সাময়িক বহিষ্কার হয়েছি।এখনো আমার ভাই মাসুদ তার হুমকি ও ষড়যন্ত্র অব্যহত রেখেছে।

অপরদিকে ক্রেতা ভুক্তভোগী রায়হেনা খাতুন বলেন, আমি আমার সারাজীবন সরকারি চাকুরির পেনসনের টাকায় বাড়িটি ক্রয় করেছি। সরকারি সকল নীতিমালা অনুযায়ী ভোগদখলে আছি।কিন্তু বিক্রেতা মনোয়ারা আক্তারের অপর ভাই বাড়িটি দখলে নিতে সন্ত্রাসী হামলা,আমার জামাতার নামে মিথ্যা ও হয়রানি মূলক অভিযোগ, সংবাদ প্রকাশ হীন ষড়যন্ত্র-হয়রানী করে আসছে।

উল্লেখ্য গত ২৫/০৫/২০২৩ ও ২৮/০৫/২০২৩ তারিখে মাসুদুল ও মাজেদুল পুনরায় আমাদের বাসায় হামলা করে এ ঘটনা আমরা কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের দায়েরকৃত পৃথক পৃথক অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান,পৃথক ২ টি অভিযোগ তদন্তের জন্য শিশির ও মাইদদুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST