1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩১৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জের বিভিন্ন কিন্ডারগার্টেন এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর -হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি | শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া উবাই পার্কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় ৷ কে কে এবি এর চেয়ারম্যান মোহাম্মদ তাফসিলুর রহমান খান রবিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী , সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জাবেদ রহিম, পথ শিশু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফজলুল হক | অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কে কে এ বি এর মহা সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন মেনন ৷ অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কাছ থেকে কৃতি শিক্ষার্থীরা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST