1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী খুন

  • প্রকাশ কাল সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২১২ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী রিফাত খান ( ১৮ ) নির্মমভাবে খুন হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত রোববার (২৮ মে) রাতে উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের স্বপন মিয়া ছেলে রিফাত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুুল রহমানের ছেলে অটোরিক্সা চালক রবিউলের (২৩) মধ্যে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন রাত সাড়ে এগারোটার দিকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল শামীম জানান, হাসপাতালে আসার আগেই রিফাতের মৃত্যু হয়েছে। নিহত রিফাত এ বছর হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছে গত রোববার।
প্রতিবেশিরা জানান, হত্যাকারী রবিউল বীর হাজিপুর গ্রামের তার নানার বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করছন। মূলতঃ নিহতের চাচাতো বোনকে হত্যাকারীর বড় ভাই বিয়ে করায় সাংসারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাতের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই ঘাতক রবিউলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাড়াষি অভিযান অব্যাহত রেখেছে । পাশাপাশি আইনিভাবেও কার্যকরী উদ্যোগ গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST