1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দূর্গা পূজার আনন্দ নিমিষেই শেষঃ‌ দূর্ঘটনা নিহত‌ ৩ লিবিয়া থেকে ১৭৪ জনকে নিজ দেশে প্রেরন করা হলো কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি অপপ্রচারের লক্ষ্য অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া? উন্নয়ন ও জনসেবার বাস্তব চিত্র সামনে আনার দাবি বর্ষায় সরে গেছে ব্রিজের মাটি, কৃষকদের দুর্ভোগ কিশোরগঞ্জে সাফ কাওলা দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন কেন্দুয়া ইউনিয়নে ঝিনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ-নদীভাঙনের আশঙ্কায় কৃষকরা মূল্য নির্ধারণের অধিকার কার হাতে? অন্যের চোখে অসুন্দর, নিজের সত্তায় অনন্য রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা এড়াতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের পথসভা
শিরোনাম

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশ কাল শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পড়েছে

মোঃ মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক (৫০) ও একই গ্রামের মজিদ শেখের ছেলে মো: সোলেমান শেখ (৪২)।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতের আঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো: ফোরহাদ হোসেন বলেন, আব্দুল মালেক ও সোলেমান নিজ জমিতে কাজ করার সময় বাড়ি বৃষ্টি ও ঝড় শুরু হয়,এ সময় বজ্রপাতে আঘাতে তারা দুজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে নিজ জমিতে কাজ করার সময় ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মালেক ও সোলেমান নামে দুইজন কৃষক আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST