1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

ইউপি সদস্য ও ব্যবসায়ী জসিম উদ্দিন ফকিরের জানাজা সম্পন্ন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ বার পড়েছে

স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ২ নং সিদলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সূরাটি গ্রামের দুবারের নির্বাচিত ইউপি সদস্য ও দক্ষিণ জাহাঙ্গীরপুর (সুরাটি) বাজারের বিশিষ্ট ব্যবসায়িক জসিম উদ্দিন ফকির গতকাল ১০ এপ্রিল (সোমবার) কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেল যুগে বাড়ি ফেরার পথে বিকাল ৪ টার দিকে বারতোফা নামক স্থানে আসামাত্রই হৃদ রোগে আক্রান্ত হয়ে শ্বাসক্রিয়া বন্ধ ‌হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

তৎক্ষণাত স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে রেফার করেন। সেখানে অবস্থার অবনতি দেখে, ঢাকা সরোয়ারদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার রাত ১১ঃ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকা সুখের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুর ২ঃ৩০ মিনিটে সময় ‌সূরাটি আহমদীয়া দাখিল ফাজিল মাদ্রাসার মাঠে নামাজের জানাজা শেষে মিস পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চোখমতি মাদ্রাসার প্রিন্সিপাল ও দক্ষিণ জাহাঙ্গীরপুর বাজার,বাইতুল মাহমুদ জামে মসজিদের ইমাম, হযরত মাওলানা আব্দুল আউয়াল হুজুর, হোসেনপুর উপজেলার চেয়ারম্যান এম কম সোহেল, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, ২ নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,ও আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন সরকার বাচ্চু প্রমোখ।

এ সময় পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে মাহমুদুর রহমান রুমেল বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST