1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপায় ৩জনের মৃত্যু

  • প্রকাশ কাল শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বেআইনী অবৈধ ঝুঁকিপূর্ণ পাহাড় এবং রাস্তা নির্মাণের অভিযোগে বহুল সমালোচিত এলাকায় এই ঘটনা ঘটে।সড়ক করার নামে বেআইনী অবৈধ ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কাটার সময় পাহাড় ধসে মাটিচাপা পড়ে তিনজনের লোমহর্ষকনমৃত্যু হয়েছে।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭এপ্রিল) বিকেল পৌঁনে ছয়টার দিকে আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকার এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।বাকী আহত ও নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে-আজকে ইফতারের পূর্বমুহূর্তে আনুমানিক বিকাল ৫টা ৪৫ মিনিটে আকবর শাহ মাজারস্থ বেলতলী ঘোনা নামক এলাকায়য় শ্রমিকরা পাহাড়ের মাঠি কাটার সময় পাহাড় ধসে বেশ কয়েকজন মাটি চাপা পড়ে।তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যায়।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা এনামুল হক।

তিনি বলেন, পাহাড়ের মাঠি ধসে হতাহতের খবর পেয়ে ‘আমরা উদ্ধারে কাজ করছি।হতাহতের সংখ্যা এখনও জানানো যাচ্ছে না।এখনো কয়েকজন আটকে পড়ে আছে। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ এর আগে গত ১১ফেব্রুয়ারি একই জায়গায় রাস্তা করার জন্য অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে পাহাড় কাটার দায়ে মো.শাহজাহান (৪০) নামে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া ও ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST