1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিরোনাম
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা

ভালুকায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৮৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্থানীয় বন বিভাগ কর্তৃক হাই কোর্টের আদেশ অমান্য করে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০মার্চ) দুপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশের নির্বাহী প্রধান লায়ন আবদুর রশিদ তার নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়া না জেনে শুনে আমাকে ও আমার সংস্থা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এবং সাড়া মানবিক বৃদ্ধ আশ্রমকে জড়িয়ে যে সংবাদ প্রচার করেছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও কাল্পনিক। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। স্থানীয় বন বিভাগ হাই কোর্টের আদেশ অমান্য করে আমাকে হয়রানী করছে। বনের গাছ কাটার অভিযোগে বিনা তদন্তে বন বিভাগ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ৪৩৮ দাগের যে ভূমি জবর দখল এবং গাছ কাটার অভিযোগ দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ৪৩৮ দাগের ভুমি আমার নামে জমা খারিজ করে ২০১৫ সালেই“পলমলপ্রুপ”এর নিকট বিক্রি করে দিয়েছি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে কোন জমি জবর দখল নিতে বা গাছ কাটতে পারিনা। কেন আমি গাছ ও জমি দখল করতে যাবো? একটি কুচক্রীমহল ও বনবিভাগের লোকজন আমার সম্মান নষ্ট করার জন্য আমার নামে বদনাম ছড়াচ্ছে। অন্যায় ভাবে আমি মানুষের, সমাজের, রাষ্ট্রের কল্যাণকর কাজ ছাড়া অন্য কোন কাজের সাথে কোনদিন জড়িত ছিলাম না, এখনও নই। আমার প্রতিষ্ঠিত আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনে এক হাজার লোক কাজ করছেন। ১৯৯৩ সাল থেকে আমি বিভিন্ন সরকারী বেসরকারী কার্যক্রম, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য, কৃষি, গৃহ নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থপনা নিয়ে কাজ করছি। আমাদের কার্যক্রমের মডেল বিদেশেও পরিচালিত হচ্ছে।’তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST