1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

পাকুন্দিয়া বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পড়েছে


আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এছাড়াও সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। 
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
উপজেলা প্রশাসন সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 
আবু হানিফ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST