1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

নন্দীগ্রামে পিকআপ-অটোরিকশা সংর্ঘষে নিহত- ৩,আহত-৬

  • প্রকাশ কাল সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৪৩ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ মুখোমুখি সংর্ঘষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম(৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল।কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিক আপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনে হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST