1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

রাজশাহী কারাগার থেকে বিক্রি ৯৫ বস্তা গম জব্দ, আটক ২

  • প্রকাশ কাল রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২৯ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৯৫ বস্তা গম জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। শনিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার থেকে ট্রাকসহ গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক চালাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাগমারা উপজেলার চানদার আড়া গ্রামের ট্রাক চালক হাসেম আলী (৪৫) ও মোহনপুর উপজেলার কেশরহাটের গম ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০)।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, কারাগারের গম নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম গমগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। গমগুলো কারাগার থেকে কি ভাবে বের হল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, আটক ব্যবসায়ী নজরুল ইসলাম দাবি করেছেন, হুমায়ন আলী নামের রাজশাহীর এক ব্যবসায়ীর সহোযোগিতায় গমগুলো তিনি কারাগার থেকে কিনেছেন। তবে, গমের বস্তার গায়ে সরকারি কোন সীল নেই।

ওসি আরও বলেন, এ বিষয়ে আমরা কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে খারাপ গম বিক্রি করে ভাল গম কেনা হয়। এর অংশ হিসেবে গমগুলো বিক্রি করে দেয়া হয়েছে ভালগম কেনার জন্য। অন্য সংস্থাগুলোও একই কাজ করে বলে দাবি কারা কর্তৃপক্ষের।

ওসি বাদশা আরও বলেন, গমের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। বেধ হলে ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হবে। আর পাচার হলে মামলা দেয়া হবে বলে জানান ওসি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন বলেন, আমাদের এখানে প্রায় ৪০০ কারারক্ষী থাকে। তাদের মধ্যে প্রায় ২০০ জনের মত পরিবার ছাড়াই একা থাকেন। তারা রেশমের গম বিক্রি করে দেন। সে গমগুলো রাজশাহীর এক ব্যবসায়ী কিনে কেশরহাটের আরেক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়াও গমের মান খারাপ হলে কারারক্ষীরা বিক্রি করে দেয়। এর বাইরে কারাগার থেকে গম বিক্রির কোন সুযোগ নেই বলে দাবি করেন এই কারা কর্মকর্তা

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST