1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

স্টুডিও এপার্টমেন্ট ভবন শুভ উদ্বোধনে- আইজিপি

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩০ বার পড়েছে

তন্ময় দেব

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

জন্মস্থানে আসা এ যে এক অন্যরকম অনুভূতি বললেন বাংলাদেশ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি সুনামগঞ্জ জেলার জন্মস্থান শাল্লা উপজেলায় এক দিনের সফরে এসে উক্ত অনুভূতির কথা ব্যক্ত করেন ।

আইজিপি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে পৌঁছেন। এরপর থানা প্রাঙ্গনে পুলিশের একটি চৌকস দল আইজিপি মহোদয় কে গার্ড অব অনার প্রদান করেন।

পরে তিনি থানার নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন শুভ উদ্বোধন করেন এবং শাল্লা থানা মসজিদ পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ডিজিটাল গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও এগিয়ে যাচ্ছে। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় পুলিশ বাহিনীর সকল ইউনিট এখন খুবই শক্তিশালী। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সার্বক্ষণিক সচেতন রয়েছে। নিজ জন্মস্থানে আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি হেঁসে বলেন, মনে হচ্ছে পিতা মাতার কাছে এসেছি। যে দিকেই থাকাই শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি এ যে এক অন্য রকম অনুভূতি যা বলে বুঝানো সম্ভব নয়। একেই বলে নাড়ির টান।

এসময় উনার সঙ্গে ছিলেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব সহ বিভাগ
জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বেলা ১২ টায় পুনরায় হেলিকপ্টার যোগে জন্মস্থান উপজেলার নিজ গ্রাম শ্রীহাঈলে যান। সেখানে তিনি দুপুরের খাবার শেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST