1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের জেলা কমিটি পুনর্গঠন

  • প্রকাশ কাল রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার পড়েছে

নিজস্বপ্রতিবেদক

(১৮ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন জেলা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ সভাপতি ও এমদাদুল্লাহ্ সাধারণ সম্পাদক পুণরায় নির্বাচিত হয়েছেন।

জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাব উদ্দিন আহমাদ। সহকারী নির্বচন কমিশনার ছিলেন সংগঠনের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।

শুরার অধিবেশন নিম্নোক্ত কর্মসূচি অন্তুর্ভূক্ত ছিল। ১.জেলা শাখার ২০২২এর বার্ষিক রিপোর্ট পেশ, পর্যালোচনা ও অনুমোদন। ২. কেন্দ্রীয় মজলিসে শুরার সাধারণ অধিবেশন-২০২৩এর কার্যবিবরণী পাঠ। ৩. ২০২৩-২৪ সেশনের জন্যে জেলা নির্বাহী কমিটি নির্বাচন। ৪. নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শপথ গ্রহণ। ৫. ২০২৩-২৪ সেশনের দ্বি-বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন।

২০২৩-২৪ সেশনের জন্য নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা ফরিদ আহমাদ ছিদ্দিকী, আলহাজ্ব সালাহ্ উদ্দিন খান, সালসাবীল, আলহাজ্ব মাওলানা ক্বারি শামসুল ইসলাম রাহমানী ও আলহাজ্ব মাওলানা আবুল কাশেম সহ সভাপতি, মাওলানা সাইফুল ইসলাম সাহাল, হাফেয মাওলানা আবু বকর ছিদ্দিক ও শামীম আহমাদ সহ সাধারণ সম্পাদক, মুফতি শহীদুল্লাহ্ খান সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু এহসান উলামা বিষয়ক সম্পাদক, মাওলানা অলীউর রহমান ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেয মাওলানা আকরাম খন্দকার প্রশিক্ষণ সম্পাদক, ডাক্তার শফিকুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, ডাক্তার মাওলানা শফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুফতি ইসমাইল দাওয়া বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম শ্রম বিষয়ক সম্পাদক, হাফেয আবুল কালাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, লুবনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা, মাওলানা আতহার আলী ও হাফেয মাওলানা হাফিজ উদ্দিন নির্বাহী সদস্য।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST