1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের দুই সদস্যের নাম প্রকাশ করিমগঞ্জে ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটের অভিযোগ, ২ দিন ধরে ঝুলছে তালা বাজিতপুর সমিতি-ঢাকা’র কমিটি গঠন সভাপতি- দিলীপ, সম্পাদক- ড. ফজলে এলাহী ভূঁইয়া অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা
শিরোনাম

কামারখন্দে পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুতের অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নিরাপত্তা প্রহরী আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। সকালে অফিসের নিচ তলার মুদি দোকানদার অফিসের ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কোন কারণে আত্মহত্যা করেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST