1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নান্দাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবীদের হাত ধরেই আলোকিত সমাজ গড়তে হবে কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার২শ অসচ্ছল পরিবারের মধ্যে শাড়ি বিতরণ চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন: সংগ্রাম থেকে সাফল্য নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার নিয়ে সংবাদ প্রকাশের পর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরৎ ব্রহ্মপুত্রে নরেন্দ্র’র জালে ৯০ কেজির বাঘাইড়,বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
শিরোনাম

সিরাজগঞ্জ জেলা কৃষি ঋণ মেলা- ২০২৩ইং অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

স্মার্ট বাংলাদেশ গড়তে টেকসই কৃষি কাজে এগিয়ে যেতে হবে -এমপি হাবিবে মিল্লাত

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণেকৃষকদের উৎসাহিত করতে দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে জেলা কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না ।

তিনি উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সহজ উপায়ে প্রান্তিক কৃষকেরা ক্ষুদ্র ঋণ নিয়ে যেন কৃষি কাজে লাগিয়ে লাভবান হতে পারেন এ জন্য কৃষিতে যুগ উপযোগী শষ্য ফলাতে হবে উৎপাদন বাড়াতে হবে।প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ষ্মার্ট বাংলাদেশ গড়তে এক ইঞ্চি জমিও অনাবাদিনা থাকে সেদিকে লক্ষ্য রেখে টেকসই কৃষি কাজে এগিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেনযুদ্ধসহ বিশ্বব্যাপী অস্হিতিশীল পরিস্হিতি মোকাবেলা করতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে সকলকে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্হানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংকের বগুড়া জোনের যুগ্নপরিচালক বীরেন্দ্রনাথ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ জাহিদুল আলম, বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ন্যাশনাল ব্যাংকের রকিব উদ্দিন , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম আব্দুল আলীম।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর । অনুষ্ঠান সঞ্চালনায় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত ও সাঈদী রহমান।
আলোচনা সভা শেষে ঋণ গ্রহিতাদের কৃষকদের মাঝে চেক প্রদান করা হয়।

সিরাজগঞ্জ জেলা কৃষি ঋণ মেলা ২০২৩ইং প্রায় ৩৩টি সরকারি বেসরকারি ও কৃষি ও প্রাণিসম্পদের ষ্টল প্রধান অতিথি এমপি হাবিবে মিল্লাত মুন্না। উল্লেখ্য যে বাংলাদেশ ব্যাংকের আওতায় সকল সরকারি ও বেসরকারি ব্যাংক ডাল,তেল,মসলা ও দানা জাতীয় শস্য উৎপাদনে ৪% সুদে প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে সহজ কিস্তিতে ঋণ বিতরণ করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST