1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট
শিরোনাম

রাজশাহী শহরের প্রথম মডেল মসজিদ এর দুয়ার খুলছে আজ

  • প্রকাশ কাল সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৫০ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী
ব্যুরো

রাজশাহী শহরের প্রথম মডেল মসজিদ খুলছে আজ

রাজশাহী: রাজশাহী উপশহরের প্রথম মডেল মসজিদের দুয়ার খুলছে আজ সোমবার (১৬ জানুয়ারি)। সিটি করপোরেশন এলাকায় নির্মিত এই প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভর্চ্যুয়াল যুক্ত হয়ে উদ্বোধন করলেন

নবনির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী ও প্রতিবন্ধীদের জন্যও নামাজ এবং ওযুর পৃথক সুব্যবস্থা রয়েছে।

এছাড়া মসজিদের মুসল্লিদের জন্য আরও সুযোগ সুবিধা রয়েছে।
রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালক জালাল আহমেদ বলেন, এটা শুধু মসজিদ না, ইবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও।

চার তলা বিশিষ্ট সাড়ে ৪ হাজার বর্গমিটারের মসজিদের দুই ও তিন তলায় রয়েছে মূল নামাজ ঘর।
আর প্রথম ও চতুর্থ তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, ইসলামী গবেষণা ও দ্বীনি দাওয়াহ কার্যক্রম, ইসলামি লাইব্রেরি, হেফজ খানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দেশি-বিদেশিদের আবাসন ও অতিথিশালা, মরদেহের গোসল ও কাফনের সুব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের আবাসন।

সেই সঙ্গে হজে গমনেচ্ছুদের নিবন্ধন ও প্রশিক্ষণ কার্যক্রমের অফিসও রয়েছে এখানে।

রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশীদ জানান, রাজশাহীতে মোট ১১টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর আগে রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। এছাড়া জেলার বাকি সাতটি উপজেলায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে একটি করে এমেন মডেল মসজিদ নির্মাণ করা হয়

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে উপশহর এলাকায় এই মডেল মসজিদটি সোমবার উদ্বোধন করা হয়। ২০১৯ সালের ২ নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। প্রাথমিকভাবে মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল সাড়ে ১৬ কোটি টাকা। তবে তা নির্মাণে এর চেয়ে তিন কোটি টাকা কম অর্থাৎ ১৩ কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান গণপূর্ত বিভাগের এই নির্বাহী প্রকৌশলী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST