1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

বিএনপির সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক আর নেই

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী

নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হক (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । বৃহস্পতিবার রাত ৯ টা ৪০ মিনিটে গুরুদাসপুর পৌর এলাকায় তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার পরিবারের কোন লোকজন ছিলেন না। মৃত্যুকালে তার স্ত্রী সহ তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা যায় গত বুধবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ শেষে গুরুদাসপুর উপজেলা বিএনপি নেতা আয়নাল হকের জানাজায় অংশ নিতে গুরুদাসপুরে আসেন।এবং জানাজায় অংশ গ্রহণ করেন। এরপর বৃহস্পতিবার সারাদিন তিনি নিজ বাড়িতেই ছিলেন। রাত ১০টার দিকে সময় তারা হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ পান।

তবে সে সময় পরিবারের লোকজন কেউ ছিলেন না। মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরই তিনিসহ দলের লোকজন তার বাসভবনে যান। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরিবারের লোকজন সহ দলীয় নেতাকর্মীদের তার মৃত্যুর খবরটি পৌঁছে দেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী-সন্তান রাতেই গুরুদাসপুরে পৌঁছেছেন।

তারা আরো জানান, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ( ধানের শীষ) নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সে সময় গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি এডাবের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নসহ গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। তার মৃত্যুতে বিএনপি’র একজন অভিভাবক হারালেন বলে যোগ করেন তিনি।

এদিকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ,সহ গুরুদাসপুর উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

সাবেক এমপি মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রাতেই জানিয়েছেন, শুক্রবার বাদজুম্মা গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পর মিরপুর শাহ আলী (রাঃ) মাজার শরীফে বাদ এশা তার দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST