1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটের অভিযোগ, ২ দিন ধরে ঝুলছে তালা বাজিতপুর সমিতি-ঢাকা’র কমিটি গঠন সভাপতি- দিলীপ, সম্পাদক- ড. ফজলে এলাহী ভূঁইয়া অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ হোসেনপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবলীগের ঝটিকা মিছিল কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী
২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভায় সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। সভা সঞ্চালন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, খাদ্য মন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হোসেন আলী হাসান, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আখতার জাহান, সদস্য প্রফেসর মেরিনা জাহান এমপি সহ রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন আসনের সরকারদলীয় এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST