1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

ভালুকায় অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান

  • প্রকাশ কাল বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিনের নির্দেশনায় অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। ৯ জানুয়ারী সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সহকারী কমিশনার (ভুমি) ভালুকা আবদুল্লাহ আল বাকিউল বারির নেতৃত্বে ভালুকা রেঞ্চ কর্মকর্তা রইছ উদ্দিন আহাম্মদের সার্বিক সহযোগিতায় একটি ভ্রাম্যমান আদালত ৪টি অবৈধ করাতকলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামে অবস্থিত কালাম খার অবৈধ করাতকল, আজিবর রহমানের অবৈধ করাতকল, আবুল কালামের অবৈধ করাতকল এবং মনোহরপুর গ্রামে সোহাগের অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে সবগুলো করাত কলের ডিজেল ইঞ্জিন, করাত, টেবিল, চাকা জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযান অংশ নেন, সহকারী কমিশনার (ভুমি) ভালুকা আবদুল্লাহ আল বাকিউল বারি, ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহাম্মদ, ফরেস্ট রেঞ্জার আবিদা সুলতানা, ফরেস্ট রেঞ্জার জুয়েল রানা, হবিরবাড়ি বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম, কাদিগড় বিট কর্মকর্তা ফিরোজ আল আমিন, বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরীসহ স্থানীয় বন বিভাগের ফরেস্ট গাটরা উপস্থিত ছিলেন।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহাম্মদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তা জ্বনাব এ কে এম রুহুল আমিন স্যারের নির্দেশে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালার মাধ্যমে অবৈধ করাতকল গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি এবং মালামাল জব্দ করি। অবৈধ করাতকল গুলোর মালিকদের নামে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন। আগামিতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST