1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে -এমপি তৌফিক

  • প্রকাশ কাল রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ বার পড়েছে

হুমায়ুন রশিদ জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক বলেন, কৃষকেরাই এদেশের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

৭ জানুয়ারি/২৩ শনিবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাড়াইল উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি তৌফিক এ কথা বলেন তিনি।

দেশে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারির সময় এদেশের মানুষেরা বুঝেছেন কৃষির গুরুত্ব এবং কৃষকের ভূমিকা কি। তিনি আরও বলেন, কৃষকেরা অত্যন্ত সম্মানের পাত্র এবং কৃষি সম্মানের পেশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ কথা বিবেচনা করেই বর্তমান সরকার কৃষকদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসলের নেয্য মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ধানের বীজ, ফলের বীজ, সার, নগদ টাকা ও কৃষি সামগ্রী প্রণোদনা হিসেবে বিতরণ করে কৃষকদেরকে উৎসাহিত করেছে। কাজেই এদেশের কৃষকেরা এখনো অনেক ভালো আছেন। আর তাই কৃষকেরা ভালো থাকলেই,দেশও ভালো থাকবে।

কৃষক লীগের নেতা কর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধু কৃষকলীগের নেতা হয়ে বসে থাকলেই চলবে না। কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কৃষকেরা আমাদের জাতি এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

বৈশ্বিক অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, করোনাকালে বিশ্বের অনেক দেশ খাদ্যের যোগান দিতে গিয়ে হিমশিম খেয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল বলেই আমাদের তেমন কোন সমস্যা হয়নি।

এর আগে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ তাড়াইল উপজেলা কৃষক লীগের সম্মেলনের উদ্বোধন করেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাংবাদিকবৃন্ধ প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST