1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ৬

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ১৬:৩০ ঘটিকায় কটিয়াদী থানাধীন লোহাজুরি ইউপির দশপাখি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। আব্দুল্লাহ(১৯) পিতা- শুকুর আলী, সাং- দশপাখি, ২। বিজয় (১৯) , পিতা – ফিরোজ উদ্দিন ভূঞা, সাং পূর্বচর পারাতলা, ৩। আঃ সামাদ(২৫) পিতা মৃত আবু বকর সিদ্দিক, সাং দশপাখি, সর্ব থাকা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ দেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থাকা সর্বমোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৭.০০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

এসআই(নিঃ) মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ২২:৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন আতরতোপা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আক্কাস (৪৫) পিতা মৃত নুরুল ইসলাম, সাং পশ্চিম সহশ্রাম , ২। মোঃ মামুন(৩০), পিতা জামাল মিয়া, সাং সতেরধোন (মোড়ল বাড়ি) উভয় থানা কটিয়াদী, জেলা কিশোরগঞ্জ কে গ্রেফতার করে এবং হেফাজত থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২২:৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

এসআই(নিঃ) হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১২/২২ খ্রি: ২২:৪৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন আতরতোপা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তোফায়েল (২০) পিতা ইমাম হোসেন, সাং কৈতরিপাড়া, কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে লাল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন চোরাই বাজাজ ডিসকভার ১০০ সিসির একটি পুরাতন মোটর সাইকেল উদ্ধার করে ২২:৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। উল্লেখিত ঘটনায় আসামিদের বিরুদ্ধ পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST