1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

৭ বছরের শিশুকে ধর্ষণকারীকে আটক করেছে -র‍্যাব-৭

  • প্রকাশ কাল সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় র‍্যাবের গোয়ান্দা নজরদারি ও ছায়াতদন্তে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা র‍্যাব-৭ ক্যাম্পের বিপরীত পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. ইউসুফ সাতকানিয়া উপজেলার গণিপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ওই শিশু মাদ্রাসায়প্রতিদিনের মত গত ৬ ডিসেম্বর মাদ্রাসায় যায় এবং ঐদিন দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির সামনে আসলে প্রতিবেশী মো. ইউসুফ শিশুটিকে মাদ্রাসার ব্যাগ বাসায় রেখে তার কাছে আসতে বলে। ইউসুফের কথামতো শিশুটি বাসায় ব্যাগ রেখে তার কাছে যায়। তখন ইউসুফ তাকে আচার, চকলেট এবং টাকাসহ বিভিন্ন জিনিস দিবে বলে ফুসলিয়ে তার বাড়ীর পাশে শঙ্খ নদীর ধারে একটি ঝোপের ভিতর নিয়ে যায়। এসময় শিশুটি চিৎকার করলে ইউসুফ তার মুখ চেপে ধরে এবং চিৎকার করলে একদম মেরে ফেলবো বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ইউসুফ শিশুটিকে আচার, চকলেট এবং ১০ টাকার একটি নোট হাতে দিয়ে বাড়ী চলে যেতে বলে। পাশাপাশি ঘটনাটি কাউকে বললে তার পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে আসার পর থেকে প্রচন্ড জ্বর দেখে তার মা তাকে হঠাৎ এমন অসুস্থ হওয়ার কথা জনতে চায়। তখন ভিকটিম তার মাকে ধর্ষণের কথা এবং তার রক্তক্ষরণ হচ্ছে বলে জানায়। তখন ভিকটিমকে নিয়ে তার মা তাকে দ্রুত দোহাজারী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন আছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST