1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার ভুমধ্যসাগরে ৩৭ সুদানীঅভিবাসীর মুত্যু “কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ
শিরোনাম

লক্ষ্মীপুরে জামায়াত তিন নেতা জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ কারাগারে

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়তের ৩ শীর্ষ নেতাকে লক্ষ্মীপুর জেল কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন মাস্টার মো: রুহুল আমিন ভূঁইয়া , এ আর হাফিজ উল্যা ও মোহাম্মদ নুরুল হুদা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছেন। বিচারক তাদের আবেন নামঞ্জুর করেছেন। তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও ৫ জন কারাগারে আছে।

গ্রেপ্তারকৃত রুহুল আমিনজেলা জায়ামাতের আমির, হাফিজ উল্যা সেক্রেটারী ও নুরুল হুদা জেলা কমিটির সিনিয়র নেতা।

আদালত সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিপুল শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা ভাড়া বাসায় জামায়াতের ৪০-৫০ জন লোক ঘপ্টনাস্থলে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পাঁয়তারায় বৈঠক করছিলেন। এসময় ৫২০ টি জেহাদি বইসহ ২ জনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরদিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ১০ অক্টোবর রাতে আরও তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে এই মামলায় আবদুর রহমান, নুর আলম লিটন, আবদুর রশিদ ও সক্রিয় শিবির সদস্য সুমন ও বেলাল হোসেন কারাগারে রয়েছেন।

এই দিকে মামলার অন্যতম আসামি রুহুল আমিন, হাফিজ উল্যা ও নুরুল হুদা তখন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST