1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

বেলাবতে ছাত্রলীগ সভাপতি কর্তৃক হাসপাতাল ভাংচুর ও স্বাস্থ্য কর্মকর্তার উপর হামলা

  • প্রকাশ কাল বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৭৭ বার পড়েছে

বেলাব (নরসিংদী)প্রতিনিধি ঃ-

বাংলাদেশ ছাত্রলীগের বেলাব উপজেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন অপু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক কর্তৃক বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাংচুর ও স্বাস্থ্য কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহ, ধোলাই ও মালামাল সরবরাহ এই তিন ক্যটাগরীতে টেন্ডার দেওয়া হয়। সেই টেন্ডার সেই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুর সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা নুর আসাদের সাথে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অপু তার দলবল নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ওপর আক্রমণ করে এবং হাসপাতালে ভাংচুর শুরু করে। এই সময় হাসপাতালের সিসিটিভির সংযোগকারী তার ছিড়ে ফেলে , হাসপাতালের দরজা জানালার গ্লাস ভেঙ্গে ফেলে ও হাসপাতালের ভিতরে রক্ষিত বিভিন্ন সরকারি সম্পদ নষ্ট করে একটি অরাজকতার পরিবেশ তৈরি করে।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তখন অপু তার সন্ত্রাসী দল নিয়ে হাসপাতালের অঙ্গন থেকে চলে আসে।

নিরুপায় হয়ে হাসপাতালে কর্মরত সকল ডাক্তার, সকল কর্মকর্তা ও কর্মচারী নিয়ে হাসপাতালের সামনে নিঃশব্দ মানববন্ধন করেন। এই সময় তাদের হাতে “বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্ত্রাসী হামলা,সরকারি সম্পত্তি ভাংচুর, কর্মকর্তা কর্মচারীদের প্রাণনাশের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন “লিখিত একটি প্রিন্টেট কাগজ ছিল কিন্তু মানববন্ধনে অংশগ্রহণকারী কেউ মুখ খোলেনি। কোন এক অপশক্তির ভয়ে এ যেন এক নীরব প্রতিবাদ। স্বাধীন দেশে ডাক্তারদের এ নীরব প্রতিবাদে জাতি আজ নির্বাক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ কোন ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের কাছে কোনরকম বক্তব্য দিতে নারাজ। স্বাস্থ্য কর্মকর্তা নুর আসাদ বলেন, বেলাব উপজেলায় আমি আসার পর আপনারা জানেন এই হাসপাতালটিকে আমরা কোত-থেকে কোথায় নিয়ে এসেছি, তারপরেও আমার উপর এবং হাসপাতালের উপর বর্বরোচিত হামলা। আমি থানাতে অভিযোগ দাখিল করেছি, সিসি টিভির ফোটেজ দিয়েছি, যারা এই রকম বর্বরোচিত হামলা চালিয়েছে আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। এ ব্যাপরে বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি মুটো ফোনে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, যারা এ রকম অ-প্রীতিকর ঘটনা করেছে, অবশ্যই এদেরকে আমরা বিচারের ব্যবস্থা করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST