1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • প্রকাশ কাল সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৫ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্হানীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন ” এই প্রতিপাদ্য বিষয়ে প্রতি বছরের ন্যায় এবার ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা আয়োজন করে নান্দাইল ডায়াবেটিক সমিতি।

১৪ নভেম্বর (রবিবার),নান্দাইল ডায়াবেটিক সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত উক্ত রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা ও স্বপ্নদ্রস্টা জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

আর ও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নান্দাইল ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির অন্যতম সদস্য হাসান মাহমুদ জুয়েল,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, সরকারি শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, কার্যকরী কমিটির সদস্য হান্নান মাহমুদ, আসাদুজ্জামান, সোহাগ আকন্দ, মাহদিউল সারোয়ার সোহাগ, বিকাশ সাহা সহ অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আজীবন সদস্য ও দাতা সদস্যগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নান্দাইল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায়: (নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের সভাপতি সাবেক সংসদ সদস্য মিসেস জাহানারা খান, বিশেষ অসুবিধার দরুন অনুপস্থিত থাকায়) সভাপতিত্ব করেন, আজীবন সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির। সভায় অর্থনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক স্বপন কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন -সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা মরহুম শাহজাহান সরকারের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও নান্দাইল ডায়াবেটিক সমিতির অধীনে একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণের জন্য কার্যকরী কমিটিকে নির্দেশনা প্রদান করেন।

আয়োজিত রেলিটি সকাল ১০ ঘটিকায় নান্দাইল ডায়াবেটিক হাসপাতাল হতে শুরু হয়ে নান্দাইল পুরাতন বাজার, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে নান্দাইল -দেওয়ানগঞ্জ রোডের বাইপাস সড়কের তফাজ্জল হোসেন কমিউনিটি সেন্টারে এসে সমাপ্ত হয় এবং উক্ত কমিউনিটি সেন্টারেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত হাঁটা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST