1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

শাহেদল ও আড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

  • প্রকাশ কাল রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়েছে

মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি): কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মূখর পরিবেশে শাহেদল ও আড়াইবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজলার গলাচিপা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাহেদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকেলে উপজেলার ধূলজুরী মড়লবাড়ী ইদগাহ মাঠে আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ দুই ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নে সফল ভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সম্মেলন দুটিতে উদ্বোধনী বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ,আড়াইবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই চাঁনমিয়া,পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিষদ সম্পাদক এবিএম অহিদুল্লাহ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মাসুদুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহীদ মোল্লা,স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল হাসান সোজাদ,ছাত্রলীগের সভাপতি মুখলেছুর রহমান মোখলেছ প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. সেলিম মাহমুদ খান।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় সংগীতের সাথে মুক্ত আকাশে পায়রা উড়ানো হয়।

সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত করা হয়। দীর্ঘ দিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আনন্দ বিরাজ করতে দেখা যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST