1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

বেলাবতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম (ইভিএম) এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

  • প্রকাশ কাল সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫৫৯ বার পড়েছে

রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী বেলাবতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ ও ৮ টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ড সহ মোট ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায় প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।,

এবারের নির্বাচনে সাধারণ সদস্য পদে দুইজন পুরুষ এবং সংরক্ষিত মহিলা আসনে তিনজন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে প্রার্থীরা হল অ্যাডভোকেট শহিদুল্লাহ শহীদ ( তালা) এবং মেরাজ মাহমুদ মিরাজ (টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে ইসরাত জাহান তামান্না ( ফুটবল ) ,উম্মে কুলসুম খাতুন (মাইক),মুন্নি আক্তার (হরিণ) মরিয়ম আক্তার(কম্পিউটার)।

সাধারণ সদস্য পদে প্রার্থী মেরাজ মাহমুদ মিরাজ বলেন,আমি আশাবাদী বিজয় লাভ করব।খুব সুন্দর পরিবেশে ভোট চলছে।

প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

বেলাব উপজেলায় দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায় বলেন, ভোটের পরিবেশ শান্ত প্রতিটা ভোটারই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। ভোট কেন্দ্রে কোন প্রকার সমস্যা হলে আমরা বুঝিয়ে দিচ্ছি। আমাদের বেলাব উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৭ টি এর মধ্যে সকাল ১১.৪০ মিনিট পযন্ত প্রায় ৪৫% ভোট কাস্ট হয়েছে।

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিবেশ শান্ত কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST