1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

লক্ষ্মীপুরের ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

  • প্রকাশ কাল রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৬৮ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর শহরে প্রকাশ্যে সোহেল হোসেন শুভ (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় হামলাকারী সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সৌপর্দ করেছে ব্যবসায়ী ও পথচারীরা।

শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। লোকমুখে শোনা যাচ্ছে বিশ টাকাকে কেন্দ্র করে, হামলাকারী ওই ব্যবসায়ীকে দা-দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

আহত শুভ লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেটের এক্সেস ফ্যাশনের স্বত্বাধিকারী ও পৌরসভার সমসেরাবাদ এলাকার আক্তার হোসেনের ছেলে।

অভিযুক্ত সোহেল রানা একই এলাকার সিরাজ হোসেনের ছেলে ও পেশায় রিকশা চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দোকান বন্ধ করে শুভ মার্কেট বের হয়ে হেঁটেই বাসার উদ্দেশে রওয়ানা দেন। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ওই যুবক। এতে তার বুক-পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও পথচারীরা তাকে প্রাণে রক্ষা করেন। হামলাকারীকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শুভকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তারেক রহমান নামে এক পথচারী জানান, ব্যবসায়ী শুভ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ এক ব্যক্তি তার শরীর থেকে দা বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে হামলাকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনগণ তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে হামলাকারীকে থানা নিয়ে যায়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেন আফজাল বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, হামলাকারী ব্যক্তিকে আটক আছে। অস্ত্রটি (দা) উদ্ধার করা হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ ও আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST