1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন- এমপি লিপি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৫৯ বার পড়েছে


কিশোরগঞ্জ প্রতিনিধি ◌ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন।তিনি তার
স্বপ্ন পুরনের লক্ষ্যে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার
দিয়েছিলেন। তারই প্রিয় কন্যা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন সফল করার লক্ষ্যে এ দেশকে সোনার বাংলা গড়ার জন্য ১৯৮১ সালে বিদেশের আরাম আয়েশ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। আর সে জন্যই আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচো করে দাঁড়াতে পারি।
তিনি আরো বলেন, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম জননেত্রীর
অত্যন্ত স্নেহ ধন্য ছোট ভাই ছিলেন। উনি যখন অকালে চলে গেলেন তখন
জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেই আমার ভাই এর মুল
দায়িত্ব আমাকেই দিয়েছিলেন। এবং বলেছিলেন আমরা দুই বোন আছি তুমিও আসো তোমার ভাই এর অসমাপ্ত কাজ করো। জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ ও তার সেই আদেশ নিয়েই আমি আপনাদের কাছে এসেছি। তিনি আমাকে নৌকার মাঝি করেছিরেন এবং আপনাদের সহযোগিতায় আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার।যেখানে আমার পিতা ও আমার ভাই প্রতিনিধিত্ব করেছিলেন। আমি চেষ্টা করবো নিঃস্বা থর্র্ভাবে আমার জীবন দিয়ে হলেও আপনাদের কাছে থাকবো। কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজর, সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ আল মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে এমপি সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST