1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশ কাল বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫২ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
বন বিভাগের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি”২০২২ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের পশ্চিম উড়ির চরে মুজিববর্ষে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।এতে জনাব চৈতী সর্ববিদ্যা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা, মো: মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব কাউছার আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীগণ।
উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান যে, বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন বসতবাড়ী আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে বসতবাড়ী বনায়নের আওতায় এলাকায় ৪০০টি নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ-ভেষজ এবং শোভাবর্ধনকারী মোট ২০০০টি চারা রোপণকরা হয়েছে। এই বনায়নের ফলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীগণ তাদের পুষ্টি, জ্বালানী ও কাঠের চাহিদা যেমন পূরণ করতে পারবে তেমনি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাবে। এছাড়াও উক্ত বনায়ন সংরক্ষণের নিমিত্ত উপকারভোগীদের মধ্য থেকে একটি আশ্রয়ণ প্রকল্প বন সংরক্ষণ দল গঠন করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST