1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

ভৈরবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ প্রতিষ্ঠান কে অর্থদন্ড

  • প্রকাশ কাল সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ প্রতিষ্ঠান কে ১ লক্ষ ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার( ভূমি) জুলহাস হোসেন সৌরভ। অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেনবিএসটি আইয়ের একজন প্রতিনিধি এবং ভৈরব থানা পুলিশ ফাড়িঁর সদস্য বৃন্দ। আজ ১৯ সেপ্টেম্বর সোমবার ভৈরব বাজারে মোবাইল উক্ত মোবাইল পরিচালিত হয়।

এ সময় নিয়ম বিধি না মেনে ব্যবসা পরিচানা করার জন্য ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে মোট ১,২৪,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

ভৈরব বাজারের মিষ্টি পট্টির ভূইয়া স্টোরকে সিলগালা করা হয় এবং স্বত্বাধিকারী হাজী মাহবুবুর রহমানকে ৮০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। বিভিন্ন অবৈধ কোম্পানির প্যাকেট সরবরাহ করায়, নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরবরাহ করায়, অবৈধ কয়েল “হরতাল এবং রাহিম” বাজারজাত করায় এবং অবৈধ কয়েলের কাচামাল সরবরাহ করায় এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ক্যামিকাল বিক্রি ও সরবরাহ করায় এ দন্ড প্রদান করা হয়।

তাছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় এবং মূল্য তালিকা না থাকায় মিষ্টি পট্টির আব্দুল গফফারকে ৫,০০০/- টাকা করা হয়। দোকান থাকা স্বত্বেও রাস্তা দখল করে কাপড়ের ব্যবসা পরিচালনা করায় মোঃ খুর্শিদ মিয়াকে ২,০০০/- টাকা
করা হয়। অবৈধভাবে খোলাপন্য মোড়কজাত করে বেশি মূল্যে পন্য বিক্রি করায় কালীবাড়ি রোডের মোঃ আরশ মিয়াকে ১০,০০০/- টাকা, দোকান থাকা স্বত্বেও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় চকবাজারের এয়াকুবকে ২,০০০/- টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায়, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় এবং অন্যান্য সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় নাটাল মোড়ের নন্দন ফুড প্রোডাক্টসকে ২৫,০০০/- টাকা অর্থদন্ড করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুশিয়ারী দিয়ে বলেন যে, এক মাসের মধ্যে সকল অসংগতি সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। জন স্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST