1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন দীন চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড ভালুকায় বেতন বোনাসের দাবীতে মহাসড়ক অবরোধ 
শিরোনাম

কিশোরগঞ্জে সদস্য পদে মোঃ মাসুদ আলম এর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৫ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড হোসেনপুর উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক সফল জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ এর সাবেক ভিপি মোঃ ফাহিম উদ্দিন (ফাহিম), বিশিষ্ট ব্যবসায়ি সাহাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ সহ ৬ ইউনিয়ন এর ইউপির অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে মাসুদ আলম বলেন, ‘বিগত দিন গুলোতে জেলা পরিষদের সদস্য হিসেবে আমি জনগনের সেবায় নিয়োজিত থাকার চেস্টা করেছি। এবারও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়ে হোসেনপুর উপজেলা পরিষদ, ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই। তিনি আরও বলেন অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।
জানা গেছে, তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। হোসেনপুর উপজেলা থেকে একজন সদস্য নির্বাচিত হবেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলররা ভোট দিয়ে সদস্য নির্বাচিত করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST