1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

হাত-পা বাঁধা মরদেহ বন্যার পানিতে ভেষে আসলো

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮২ বার পড়েছে
News
লালমনিরহাট প্রতিনিধিঃ-

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যার পানিতে ভেষে আসা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১জুন) বিকেলে ঐ উপজেলার স্বর্ণামতি নদীর ব্রীজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, স্বর্ণামতি ব্রীজের উপরে বিশ্রাম নেয়ার সময় এক ট্রাক চালক নদীতে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা নদীতে নেমে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়।লাশ দেখতে নদীতে নামা স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, নদীতে ভাষতে থাকা লাশটি মানুষের নাকি অন্য কোনো প্রানীর এটা নিশ্চিত হবার জন্য আমরা কয়েকজন নদীতে নামি। নদীতে নেমে কাছে গিয়ে দেখি হাত-পা বাধা অবস্থায় একজন পুরুষের অর্ধগলিত লাশ। লাশের শরীরে পচনও ধরেছে। সম্ভবত ৩/৪ দিন আগে তার মৃত্যু হতে পারে। বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হবে।আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থনা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০/৪৫ বছর বয়সী পুরুষের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের শরীরে পচন ধরায় মুখটাও ঠিকমতো চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST