1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

সিগারেটের দাম বাড়ল বাজেটের আগেই

  • প্রকাশ কাল সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৪৯ বার পড়েছে
News অনলাইন ডেস্ক:-

আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনার আগেই বেড়ে গেছে সব ধরনের সিগারেটের দাম।ফলে প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬,আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১২টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার(২১মে)নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।সব ধরনের সিগারেটে ১-২টাকা বেড়েছে।আগে যে মার্লবোরো সিগারেট প্রতি পিস ১৫টাকায় বিক্রি হতো,এখন তা বেড়ে ১৬-১৭ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া রয়েল,ডার্বি,হলিউড ও লাকি স্ট্রাইকের প্রতি শলাকা বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ছয় টাকায়।খুচরা বিক্রেতাদের দাবি,চাহিদা মতো সিগারেট মিলছে না।ডেলিভারি দেওয়া বন্ধ রয়েছে সিগারেট।এক সিগারেট বিক্রেতা জানান,সিগারেটের সংকট চলছে।হঠাৎ করেই কমে গেছে সরবরাহ।আমার দোকানে প্রতিদিন চার হাজার টাকার সিগারেট বিক্রি হয়।অথচ আমাকে মাত্র দেড় হাজার টাকার সিগারেট দিয়েছে তাও আবার বাড়তি দামে।এদিকে বাজেটের আগে সিগারেটের দাম বাড়াতে ক্ষুব্ধ ধূমপায়ীরা।সিগারেটের এক ভোক্তা বলেন,বাজেটের পর সিগারেটের দাম বাড়বেই, এটা সবার জানা। এজন্য ইচ্ছা করেই সংকট তৈরি করা হচ্ছে। সয়াবিনের মতো সিগারেটেও সিন্ডিকেটের শিকার।তবে সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি,তারা নিয়মিত সিগারেট সরবরাহ করছেন।বাজেটের পর বাড়তি দাম পাওয়া যাবে এই আশায় সিগারেট লুকিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা।তারাই বাজারে তৈরি করছেন কৃত্রিম সংকট।আগামী ২০২২-২৩অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ছয় লাখ ৭৭হাজার ৮৬৪কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি হয়েছে।নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে(জিডিপি)প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭দশমিক ৫শতাংশ।এতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫দশমিক ৫শতাংশ।আগামী ৯জুন(বৃহস্পতিবার)জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST