1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে:বানিজ্যমন্ত্রী পীরগাছায়।

  • প্রকাশ কাল শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩১৮ বার পড়েছে

News

*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।


বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে।নম্র-ভদ্র নেতাকর্মীরা দলের জন্য এগিয়ে আসুন।আওয়ামী লীগের সহযোগী সংগঠন শক্তিশালী করতে হবে।আগামী দিনের নেতৃত্বে প্রমানিত হবে আসল নেতার পরিচয়।মন্ত্রী দ্রব্য মুল্যের উর্দ্ধগতি সম্পর্কে বলেন,কিছু দিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে।তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেয়া হবে না। আমরা কঠোর ভাবে বাজার মনিটরিং করছি।শুক্রবার পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামনিক।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারনসম্পাদক:আব্দুল্লাহ আল মাহমুদ মিলন,সহজেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মোঃসুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর আগে উপজেলা ইউপি সদস্য ফোরামের সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য।আগামী এক মাসের মধ্যে ৭১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST