1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

লাঠির আঘাতে হাসপাতালে চাচি।

  • প্রকাশ কাল বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বার পড়েছে

দৈনিক তোকদার নিউজ

News

★ নিউজএডিটর:মোঃলিমনতোকদার,তোকদার নিউজ,এর প্রতিবেদক।


লালামনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচি মাহামুদা বেগমকে(৪০)মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ভাতিজা ফিল্টার আলীর(২৭)বিরুদ্ধে।আহত মাহামুদা বেগম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এর আগে গত রবিবার(২৪এপ্রিল)দুপুর ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,ভাতিজার লাঠির আঘাতে হাসপাতালে চাচি।

এ ঘটনায় চাচা রাশেদুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই স্থানীয় থানায় বড়ভাই খতিবর আলি(৫০)ও ভাতিজা ফিল্টারকে আসামি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সুত্রে জানা যায়,গত রোববার দুপুর দুইটার দিকে চাচা রাশেদুল নিজ বাড়ির পিছনে পুরাতন বাঁশের বেড়া মেরামত করছিলেন।এ সময় জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেরে ভাই খতিবর ও ভাতিজা ফিল্টার বেড়া মেরামতের কাজে বাধা প্রদান করেন।এর একপর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।এ সময় বড়ভাই খতিববের হুকুমে তার ছেলে ফিল্টার চাচা রাশেদুল ইসলামকে বেধড়ক মারধর করেন।স্বামীকে বাঁচাতে চাচি মাহমুদা বেগম এগিয়ে এলে তাকেও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে ভাতিজা ফিল্টার।পরে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে ভতি করান।ভুক্তভোগী চাচি মাহামুদা বেগম বলেন,বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়ভাই খতিবর ও তার ছেলে ফিল্টার আমাকে আর আমার স্বামীকে মারধর করে,এর আগেও তারা আমাদের অনেকবার মারধর করেছে।আমি এর সুষ্ঠ বিচার চাই।অভিযুক্ত খতিবর আলি বলেন,জমি জায়গার বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।আমি ও আমার ছেলে কাউকে মারধর করিনাই।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST