1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

বিপাকে ইলিয়াস আলীর পরিবার ব্যাংক হিসাব জব্দ থাকায়।

  • প্রকাশ কাল সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কমএর প্রতিনিধি।

নিখোঁজ হওয়ার পর থেকেই জব্দ হয়ে আছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যাংক হিসাব।পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও হিসাবটি চালু করা সম্ভব হয়নি।পরিবার প্রধানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও তুলতে পারছেন না,খরচও করতে পারছেন না তারা।ফলে দীর্ঘ ১০বছর ধরে বিপাকে রয়েছেন বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের পরিবারের সদস্যরা।রাজধানীর বনানী থেকে ২০১২সালের ১৭এপ্রিল মধ্যরাতে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী।সেই থেকে বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ হয়ে আছে।এ ব্যাপারে আদালতের নির্দেশ প্রয়োজন বলে উল্লেখ করেছে ব্যাংক।তবে পরিবারের আশা,ইলিয়াস আলী ফিরে আসবেন এবং জব্দ হয়ে থাকা ব্যাংক হিসাব তিনি নিজেই চালু করবেন।এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা

দৈনিক তোকদার নিউজকে বলেন,আমার স্বামীর নামে থাকা ব্যাংক হিসাব সেই(২০১২সালের ১৭এপ্রিল)থেকে জব্দ হয়ে আছে।একদিন হয়তো প্রিয় মানুষটি পরিবারের কাছে ফিরে আসবেন।জানা গেছে,গুম ব্যক্তিদের ব্যাংক থেকে টাকা-পয়সা তোলা,স্থাবর-অস্থাবর সম্পত্তির বণ্টনে সমস্যা থাকে।তবে আদালত বিশেষ বিবেচনায় পরিবারগুলোকে জমানো টাকার কিছু অংশ তোলার অনুমতি দিতে পারেন।কিন্তু সমস্যাটা হলো,পরিবারগুলো আশায় থাকে-গুম হওয়া স্বজন ফিরে আসবেন।তাই অনেক সময় আদালতে যায় না তারা। ইলিয়াস পরিবারও সেই আশাতেই আছে।এদিকে নিখোঁজের পর স্বামী ইলিয়াস আলীর সন্ধান পেতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন তাহসিনা রুশদির লুনা।স্বামীর সন্ধানে উচ্চ আদালতেরও দ্বারস্থ হন।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,ব্যাংক হিসাব জব্দ থাকায় বিপাকে ইলিয়াস আলীর পরিবার।

যোগাযোগ অব্যাহত রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরেও।কিন্তু সব জায়গা থেকেই আসে হতাশার খবর। ইলিয়াস আলীকে বহন করা গাড়িটি রাজধানীর মহাখালীতে পাওয়া গেলেও ১০বছরেও ইলিয়াস আলী ও আনসার আলী আর ফিরে আসেননি।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST