1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

করোনার নতুন ধরনই সবচেয়ে ভয়াবহ, চিন্তিত বিজ্ঞানীরা।

  • প্রকাশ কাল শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪৪৫ বার পড়েছে

News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।

প্রকাশিত সময় :-শুক্রবার, ২৬নভেম্বর,২০২১





আবারও রূপ বদলালো প্রাণঘাতী করোনাভাইরাস। এর সবশেষ ধরন নিয়ে বেশ চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। কেউ কেউ বলছেন, এটিই এখন পর্যন্ত দেখা করোনার সবচেয়ে বিপজ্জনক ধরন। এর বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে- এখন এসব পরীক্ষা করছেন গবেষকরা।

করোনার নতুন এই ধরনের এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নাম দেওয়া হয়নি। একে আপাতত বি.১.১.৫২৯ বলা হচ্ছে। এর মধ্যে যে স্পাইক প্রোটিন রয়েছে, তা করোনাভাইরাসের অন্য ধরনগুলো থেকে একেবারে আলাদা। ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দাবি, আজ পর্যন্ত যত ধরনের করোনাভাইরাস এসেছে, তার মধ্যে নতুনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

tokdernews

যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ধরন আরও সংক্রামক হতে পারে। আর এখন যে টিকা রয়েছে, তা এর বিরুদ্ধে খুব বেশি কার্যকর না হওয়ারও শঙ্কা রয়েছে।

এ কারণে যুক্তরাজ্য আগাম সতর্কতা হিসেবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানাসহ আফ্রিকার অন্তত ছয়টি দেশে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে।

বিজ্ঞাপন

jagonews24

একই পদক্ষেপ নিয়েছে ভারত এবং ইসরায়েল। বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টিতে আরও কড়াকড়ি আনার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলো থেকে যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

tokdernews

করোনার নতুন ধরনের কারণে আফ্রিকা অঞ্চলের সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। তবে এরই মধ্যে তাদের কাছেও এই ধরন পৌঁছে গেছে। ইসরায়েলে আফ্রিকান দেশ মালাউই-ফেরত এক যাত্রীর শরীরে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, হংকং, বতসোয়ানা ও ইসরায়েলে মোট ৬০ জনের শরীরে করোনার বি.১.১.৫২৯ ধরন শনাক্ত হয়েছে।

করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগের জেরে শুক্রবার (২৬ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে এই ভাইরাস নিয়ে আলোচনা হবে এবং নতুন ধরনের একটি নামও দেওয়া হবে।


বিডি//নিজস্ব,প্রতিবেদক,নিউজ,পোর্টাল,তোকদারনিউজ.কম এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্টযদি আপনাদেরপছন্দ হয়েথাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ও পেজেলাইক দিন।
বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদার, নিউজ.কম,এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট,আইনে,পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST